এই দুই বই একসাথে আপনার স্কুলের ভিতর আর বাহির—দুই দিকই ঠিক করবে, ইনশাআল্লাহ





আপনি কি একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চান, কিংবা চলমান প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে চান? কিন্তু কোথা থেকে শুরু করবেন, কীভাবে পরিকল্পনা করবেন—তা নিয়ে দ্বিধায়? ‘শিক্ষাবিজ্ঞানের আলোকে সহজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা’ সিরিজে রয়েছে মিশন-ভিশন, লক্ষ্য-উদ্দেশ্য, কারিকুলাম, পরিকল্পনা, নেতৃত্ব, ব্যবস্থাপনা, অর্থায়ন, টিমওয়ার্ক, তত্ত্বাবধানসহ প্রতিষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় বিষয়গুলোর সহজ ও প্রায়োগিক দিকনির্দেশনা। প্রায় ১৯ হাজার সেট বিক্রিত—হাজারো শিক্ষক, মুহতামিম ও শিক্ষা-উদ্যোক্তার আস্থার বই।
শিক্ষাগবেষক, শিক্ষা উদ্যোক্তা, শিক্ষক প্রশিক্ষক ও লেখক ফাওজুল কাবীর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষার পর ঐতিহ্যবাহী জুম্মাপাড়া মাদ্রাসা (রংপুর) থেকে সাফল্যের সাথে হিফজুল কুরআন এবং আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার অধীনে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) থেকে ব্যাচেলর অব এডুকেশন (বি.এড.) ও মাস্টার্স অব এডুকেশন (এম.এড.) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে কামিল ডিগ্রি অর্জন করেন।
নানামুখী শিক্ষাধারার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি প্রতিষ্ঠান পরিচালনা, কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন, নতুন প্রতিষ্ঠান গঠনে পরামর্শদান এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন। পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সারা দেশে প্রশিক্ষণ পরিচালনা করছেন।
তার রচিত ও আলোচিত বইয়ের মধ্যে রয়েছে ‘শিক্ষাবিজ্ঞানের আলোকে সহজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা-০১’, ৫ খণ্ডের ‘Learning English Series’ (যার বেশ কয়েকটি খণ্ড ইতোমধ্যে প্রকাশিত ও সমাদৃত হয়েছে) এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের বেশ কিছু জনপ্রিয় পাঠ্যবই। শিক্ষাকে ডিজিটাল মাধ্যমে সহজলভ্য করতে তিনি ‘পেডাসার্চ’ (pedasearch.com) নামক প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন। তিনি সার্বক্ষণিক শিক্ষা গবেষণা ও উদ্ভাবনী শিক্ষা ভাবনার সাথে নিজেকে যুক্ত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ১৩৬ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা- ২- ২৫৬ পৃষ্ঠা।
বইগুলোর মুদ্রণে উন্নত মানের অফ হোয়াইট ক্রিম কালারের কাগজ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বাঁধাইয়ের সাথে সাথে হার্ড বোর্ডের উপর ডাবল লেয়ার জ্যাকেট কভার ব্যবহৃত হয়েছে।
কওমি মার্কেট, নিচ তলা ২১ নং শপ, ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০।
01768864428
না, একটাকাও পেমেন্ট করতে হবে না। সরাসরি ডেলিভারি ম্যানের হাত থেকে বইটি সংগ্রহ করার পরই মূল্য পরিশোধ করবেন।
তবে অনুরোধ থাকবে নিশ্চিত হয়েই বইটি অর্ডার করবেন। অর্ডারের পর ডেলিভারি চলে গেলে ফিরিয়ে দিলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়।
ঢাকার ভেতরে হলে ১-২ দিন এবং ঢাকার বাইরে হলে ২-৩ দিন সময় লাগতে পারে, যদি আকস্মিক কোনো সমস্যা না হয়।